দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ ইসলাম

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ দাবি করে সরব হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ বিষয়টি সামনে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি নিজেও ওই সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংসদে উপস্থাপনের আহ্বান জানান।

আরও পড়ুন, রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা

তিনি বলেন, “নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, কোথায় দুর্নীতি করেছি—আমি সেই প্রমাণ চাই।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের অনেক সদস্যই ওই অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, তাই অভিযোগের দায় এড়িয়ে যাওয়া যায় না। নিজের বক্তব্যে বয়স ও রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, তার বয়স ২৮ এবং তিনি একজন নবীন সংসদ সদস্য হলেও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছেন। তিনি বলেন, “আমি কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি, আমিও অন্যদের মতোই সম্মান প্রত্যাশা করি।”

আরও পড়ুন, ঢাকাগামী চাল লুট, কালিয়াকৈরে অভিযান: ৬০০ বস্তা উদ্ধার, আটক ২

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রতিমন্ত্রী কারও নাম উল্লেখ করে অভিযোগ করেননি। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রীসহ দলের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। জবাবে নাহিদ ইসলাম আবারও জোর দিয়ে বলেন, “সরকারে থাকা ব্যক্তিদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে, কারণ এখন তারাই ক্ষমতায় রয়েছেন।”

বিষয় : সংসদ অভিযোগ নাহিদ ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ দাবি করে সরব হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ বিষয়টি সামনে আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি নিজেও ওই সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ সংসদে উপস্থাপনের আহ্বান জানান।

আরও পড়ুন, রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা

তিনি বলেন, “নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, কোথায় দুর্নীতি করেছি—আমি সেই প্রমাণ চাই।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের অনেক সদস্যই ওই অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন, তাই অভিযোগের দায় এড়িয়ে যাওয়া যায় না। নিজের বক্তব্যে বয়স ও রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, তার বয়স ২৮ এবং তিনি একজন নবীন সংসদ সদস্য হলেও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছেন। তিনি বলেন, “আমি কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি, আমিও অন্যদের মতোই সম্মান প্রত্যাশা করি।”

আরও পড়ুন, ঢাকাগামী চাল লুট, কালিয়াকৈরে অভিযান: ৬০০ বস্তা উদ্ধার, আটক ২

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রতিমন্ত্রী কারও নাম উল্লেখ করে অভিযোগ করেননি। পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রীসহ দলের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। জবাবে নাহিদ ইসলাম আবারও জোর দিয়ে বলেন, “সরকারে থাকা ব্যক্তিদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে, কারণ এখন তারাই ক্ষমতায় রয়েছেন।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত