বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে লুট হওয়া ৬০০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে চাল বোঝাই করে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোমবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে রাস্তা আটকে দেয় দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে চালক ও
সহকারীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত অভিযান চালায়।মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি চাল এবং ৬০০ বস্তা উদ্ধার করা হয়। একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটিও জব্দ করা
আরো পড়ুন , রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা
হয়।এ ঘটনায় গুদাম মালিক লিটন সরকার ও কর্মচারী সুমন সরকারকে আটক করেছে পুলিশ। তারা দুজনই কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি বগুড়া থেকে চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের কবলে পড়ে ট্রাকটি লুট হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন