দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মেয়ের বিয়ের টাকা নিয়ে বিরোধ, নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

নরসিংদীর রায়পুরায় মেয়ের বিয়ের টাকা খরচ করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আফিয়া পাঁচ সন্তানের জননী ও ওই গ্রামের ইজিবাইক চালক সুজন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার আফিয়া সুজন দম্পতির মেজো মেয়ে চাঁদনির বিয়ের কথা ছিল। বিয়ের কেনাকাটার জন্য তাদের বড় মেয়ে ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন। অভিযুক্ত সুজন নেশাসক্ত হওয়ায় ওই টাকা থেকে ১০ হাজার টাকা সরিয়ে খরচ করে ফেলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তারা আরো জানান, সুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মরণ নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই আফিয়াকে মারধর করতেন। সোমবার রাতে ঝগড়ার একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন।

আরও পড়ুন, আদালতের নির্দেশনা অমান্য করে মন্দিরের জমিতে টিনের চালা নির্মাণের অভিযোগ

এ ব্যাপারে নিহতের স্বজন তুফাজ্জল হোসেন জানান, আজকে তাদের মেজো মেয়ে চাঁদনির বিয়ে হওয়ার কথা ছিল। রাতে আমি বারোটায় এ খবর পেয়েছি, আফিয়াকে তার জামাই বুকে ছুড়ি মারছে৷ কালকে সুজনের সাথে কথা-কাটাকাটি হয় এবং একটা ছুড়ি কিনছে তারে মারার জন্য। তার পর রাতে ঘুমাইছে সার ১০ টার দিকে তার পর জামাইয়ে মাইরা ফেলছে।

এলাকাবাসী মুবারক হোসেন জানান, আফিয়াকে সব সময়ই সুজন অত্যাচারের উপর রাখতো, আফিয়ার বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতো, সুজন গাঁজা খায়তো নেশা করতো, তাদের মেয়ের আজকে বিয়ে ছিল টাকা ও বলে দিছিল ২০ হাজার পরে সুজন এই টাকা খরচ করে ফেলে। বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আফিয়াকে মারছে। কারন টাকার জন্য নেশা করতে পারে না। নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও আঘাতের গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন, বগুড়ায় মা এন্টারপ্রাইজে অধিক মূল্যে পেট্রোল বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত সুজনকে গ্রেফতারে রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

বিষয় : নরসিংদী বিরোধ খুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মেয়ের বিয়ের টাকা নিয়ে বিরোধ, নরসিংদীতে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত