দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ফরিদপুরে রক্তাক্ত ট্র্যাজেডি, দাদি-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা পলাতক যুবক

গদাধরডাঙ্গী গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে তিনজন

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। হামলায় আরও একজন প্রতিবেশী রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোল্লা (৪০) প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে আক্রমণ করেন। তাদের বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও তিনি নির্মমভাবে আঘাত করে হত্যা করেন।ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

আরো পড়ুন , টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুইজনের মৃত্যু, আহত ৩

স্থানীয় ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, অভিযুক্ত আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে মানসিক ভারসাম্য হারাতেন।তিনি আরও জানান, মানসিক অবস্থার কারণেই তার পারিবারিক জীবনও স্থায়ী হয়নি এবং তিনি দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণে ছিলেন না।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ ও মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : কুপিয়ে হত্যা ভয়াবহ নৃশংস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদপুরে রক্তাক্ত ট্র্যাজেডি, দাদি-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা পলাতক যুবক

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। হামলায় আরও একজন প্রতিবেশী রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোল্লা (৪০) প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে আক্রমণ করেন। তাদের বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও তিনি নির্মমভাবে আঘাত করে হত্যা করেন।ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।

আরো পড়ুন , টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুইজনের মৃত্যু, আহত ৩

স্থানীয় ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, অভিযুক্ত আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে মানসিক ভারসাম্য হারাতেন।তিনি আরও জানান, মানসিক অবস্থার কারণেই তার পারিবারিক জীবনও স্থায়ী হয়নি এবং তিনি দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণে ছিলেন না।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ ও মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত