দৈনিক সংবাদ দিগন্ত

ফরিদপুরে রক্তাক্ত ট্র্যাজেডি, দাদি-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা পলাতক যুবক

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। হামলায় আরও একজন প্রতিবেশী রিয়াজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মোল্লা (৪০) প্রথমে তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে আক্রমণ করেন। তাদের বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও তিনি নির্মমভাবে আঘাত করে হত্যা করেন।ঘটনার পরপরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।আরো পড়ুন , টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে দুইজনের মৃত্যু, আহত ৩ স্থানীয় ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, অভিযুক্ত আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যে তার আচরণ স্বাভাবিক থাকলেও হঠাৎ করে মানসিক ভারসাম্য হারাতেন।তিনি আরও জানান, মানসিক অবস্থার কারণেই তার পারিবারিক জীবনও স্থায়ী হয়নি এবং তিনি দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণে ছিলেন না।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ বলছে, ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ ও মানসিক স্বাস্থ্যগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুরে রক্তাক্ত ট্র্যাজেডি, দাদি-ফুপু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা পলাতক যুবক