দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর খুন

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর খুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় ভোরে এক নৃশংস ঘটনা ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহেরি খাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধর্ষণ এবং হত্যা করেছে।পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত ঘরে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে লালাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

আরো পড়ুন, জিএমপিতে বড় রদবদল তিন থানার ওসিসহ ১৭ পরিদর্শকের বদলি

উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দিয়েছেন । আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : হত্যা ধর্ষণ নৃশংস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর খুন

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকায় ভোরে এক নৃশংস ঘটনা ঘটেছে। মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহেরি খাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধর্ষণ এবং হত্যা করেছে।পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত ঘরে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে লালাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

আরো পড়ুন, জিএমপিতে বড় রদবদল তিন থানার ওসিসহ ১৭ পরিদর্শকের বদলি

উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দিয়েছেন । আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত