দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর জেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান রাব্বি (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাতে এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে লক্ষ্মীপুর-রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নূর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। জাহিদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে দক্ষিণ তেমুহনীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন, পত্নীতলায় নবাগত ইউএনও রিফাত আরা'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনবহুল এই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে স্থানীয়রা সেখানে অবিলম্বে গতিরোধক নির্মাণের দাবি জানান। স্থানীয় ওষুধ ব্যবসায়ী রনি ও বাসিন্দা ফজলু মিয়া বলেন, ‘মডেল হাসপাতাল এলাকাটি অত্যন্ত জনবহুল ও ঝুঁকিপূর্ণ। এর আগে এখানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছিল। আমরা বারবার গতিরোধকের দাবি জানালেও কোনো কাজ হয়নি। তাই আজ বাধ্য হয়ে সড়কে নেমেছি।’

আরও পড়ুন, মাদারীপুরে জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফ্রেবুয়ারি - ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মহন্ত জানান, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে।

বিষয় : সংঘর্ষ লক্ষ্মীপুর নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x