দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কিংসের জয়ে একক শীর্ষে, জয়ের ধারায় মোহামেডান

আবদুল কাইয়ুম

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফুটবল লিগে শিরোপা দৌড় আরও জমে উঠেছে। আজকের ম্যাচ শেষে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা কিংসনিজেদের মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কিংস। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের নির্ভরযোগ্য ফুটবলার দরিয়েলতন গোমেজ। এই জয়ে ১৪ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট দাঁড়িয়েছে ৩২, যা তাদেরকে লিগ টেবিলের একক শীর্ষে তুলে দিয়েছে।অন্যদিকে, আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে ছিল আবাহনী লিমিটেড। তবে আজ কিংসের জয়ে তারা আবারও দ্বিতীয় স্থানে নেমে গেছে। দুই দলের শিরোপা লড়াই এখন আরও তীব্র আকার ধারণ করেছে।দিনের অন্য 

আরো পড়ুন,ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক নাইজেরিয়ান তারকা

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরে অনুষ্ঠিত ম্যাচে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী এই দলটি।নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে এটি মোহামেডানের টানা দ্বিতীয় লিগ জয়। শুধু তাই নয়, ফেডারেশন কাপসহ টানা তৃতীয় জয় তুলে নিয়ে দলটি আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে।লিগের বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থান দখলের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মধ্যম সারির দলগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ—যা নির্ধারণ করে দিতে পারে এবারের লিগের ভাগ্য।

বিষয় : বাংলাদেশ ফুটবল শিরোপা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কিংসের জয়ে একক শীর্ষে, জয়ের ধারায় মোহামেডান

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফুটবল লিগে শিরোপা দৌড় আরও জমে উঠেছে। আজকের ম্যাচ শেষে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা কিংসনিজেদের মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কিংস। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের নির্ভরযোগ্য ফুটবলার দরিয়েলতন গোমেজ। এই জয়ে ১৪ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট দাঁড়িয়েছে ৩২, যা তাদেরকে লিগ টেবিলের একক শীর্ষে তুলে দিয়েছে।অন্যদিকে, আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে ছিল আবাহনী লিমিটেড। তবে আজ কিংসের জয়ে তারা আবারও দ্বিতীয় স্থানে নেমে গেছে। দুই দলের শিরোপা লড়াই এখন আরও তীব্র আকার ধারণ করেছে।দিনের অন্য 

আরো পড়ুন,ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক নাইজেরিয়ান তারকা

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরে অনুষ্ঠিত ম্যাচে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী এই দলটি।নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে এটি মোহামেডানের টানা দ্বিতীয় লিগ জয়। শুধু তাই নয়, ফেডারেশন কাপসহ টানা তৃতীয় জয় তুলে নিয়ে দলটি আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে।লিগের বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থান দখলের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মধ্যম সারির দলগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ—যা নির্ধারণ করে দিতে পারে এবারের লিগের ভাগ্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত