দৈনিক সংবাদ দিগন্ত

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক নাইজেরিয়ান তারকা

মাঠে খেলতে নেমে হঠাৎ ঢলে পড়ে মৃত্যু হয়েছে সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর

মাঠে খেলতে নেমে হঠাৎ ঢলে পড়ে মৃত্যু হয়েছে নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর। প্রীতি ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।জানা গেছে, কাদুনায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাঠে পড়ে যান ৪০ বছর বয়সী এই সাবেক ফুটবলার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন।মাঠেই চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নাইজেরিয়ান ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন , বেতিসের বিপক্ষে ড্র, শিরোপার স্বপ্নে ধাক্কা খেল রিয়াল

মাইকেল এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। নাইজেরিয়ার জাতীয় দল সুপার ঈগলসের হয়ে তিনি ১০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন।২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেক ঘটে তার। তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসে তিনি বিশেষভাবে জনপ্রিয় ছিলেন, যেখানে তাকে সমর্থকরা ডাকতেন ‘ট্যাংক’ নামে।নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক নাইজেরিয়ান তারকা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

মাঠে খেলতে নেমে হঠাৎ ঢলে পড়ে মৃত্যু হয়েছে নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামোর। প্রীতি ম্যাচ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)।জানা গেছে, কাদুনায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় হঠাৎ মাঠে পড়ে যান ৪০ বছর বয়সী এই সাবেক ফুটবলার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হন।মাঠেই চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় নাইজেরিয়ান ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন , বেতিসের বিপক্ষে ড্র, শিরোপার স্বপ্নে ধাক্কা খেল রিয়াল

মাইকেল এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন। নাইজেরিয়ার জাতীয় দল সুপার ঈগলসের হয়ে তিনি ১০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন।২০০৯ সালে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেক ঘটে তার। তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসে তিনি বিশেষভাবে জনপ্রিয় ছিলেন, যেখানে তাকে সমর্থকরা ডাকতেন ‘ট্যাংক’ নামে।নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত