সম্ভাব্য জঙ্গি হামলার শঙ্কাকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক নির্দেশনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পর সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে।তিনি বলেন, সম্ভাব্য হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
আরো পড়ুন , তরুণ উদ্ভাবকের রেসিং কার চালিয়ে অনুপ্রেরণা দিলেন প্রধানমন্ত্রী
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে কিছু সন্দেহভাজন ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বা নাশকতার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এছাড়া বোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে।এদিকে একই ব্রিফিংয়ে জানানো হয়, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে একটি প্রতারক চক্র অনলাইনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
বিষয় : নিরাপত্তা পুলিশ জঙ্গি হামলা

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন