স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে ব্যবহার করতে গিয়ে অনেকেই একটি সাধারণ ভুল করেন—প্রয়োজনের চেয়ে বেশি সময় ফোন চার্জে লাগিয়ে রাখেন। অনেকের ধারণা, ফোন সবসময় ১০০ শতাংশ চার্জে রাখাই ভালো। তাই রাতে চার্জে দিয়ে সকালে খুলে নেওয়া অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।
বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘ সময় পূর্ণ চার্জে থাকলে ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমে যায়। ফলে কিছুদিন পরেই দেখা যায়, আগের মতো চার্জ ধরে রাখতে পারছে না ডিভাইস। এছাড়া দীর্ঘ সময় চার্জে থাকলে ব্যাটারির ভেতরে অতিরিক্ত তাপ তৈরি হয়, যা ব্যাটারির অভ্যন্তরীণ উপাদান ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়, যা ডিভাইসের কাঠামোগত ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন, মরুভূমি বদলে দেবে অণুজীব প্রযুক্তি
প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট চার্জিং সাইকেল থাকে। নিয়মিত অতিরিক্ত চার্জ দিলে এই সাইকেল দ্রুত শেষ হয়ে যায়, ফলে ব্যাটারি দ্রুত দুর্বল হয়ে পড়ে। নিরাপত্তার দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। নিম্নমানের চার্জার ব্যবহার বা বালিশ-কম্বলের নিচে ফোন রেখে চার্জ দিলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
আরও পড়ুন, লাল গ্রহে জীবনের উপাদান
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ফোনের চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখাই সবচেয়ে ভালো। অপ্রয়োজনে দীর্ঘ সময় চার্জে রাখা এড়িয়ে চলা এবং মানসম্মত চার্জার ব্যবহার করা নিরাপদ। ছোট কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই স্মার্টফোনকে দীর্ঘদিন সচল ও নিরাপদ রাখা সম্ভব।
বিষয় : চার্জ ব্যাটারি স্মার্টফোন

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন