দৈনিক সংবাদ দিগন্ত

লাল গ্রহে জীবনের উপাদান

লাল গ্রহে জীবনের উপাদান
লাল গ্রহে জীবনের উপাদান

মঙ্গলে প্রাণের অস্তিত্বের খোঁজে বড় অগ্রগতি অর্জন করেছে নাসা। সংস্থাটির কিউরিওসিটি রোভার লাল গ্রহের প্রাচীন বেলেপাথরে প্রাণের জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণুর সন্ধান পেয়েছে। ‘ওয়েট কেমিস্ট্রি’ পরীক্ষার মাধ্যমে জানা গেছে, প্রায় ৩৫০ কোটি বছর আগের মঙ্গলের পাথরে জীবনের উপযোগী উপাদান সংরক্ষিত রয়েছে। গবেষকরা বলছেন, এতে ধারণা জোরালো হচ্ছে যে অতীতে কোনো এক সময় মঙ্গল গ্রহ প্রাণের অনুকূলে থাকতে পারে।

আরও পড়ুন, অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ কি শেষ হবে না?

এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে মঙ্গলের গেল ক্রেটারের গ্লেন টরিডন অঞ্চল থেকে। কিউরিওসিটি রোভারের ‘স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স’ যন্ত্র সেট এগুলো বিশ্লেষণ করেছে। গবেষণায় প্রথমবারের মতো বিশেষ এক রাসায়নিক ব্যবহার করে বড় জৈব অণুগুলো ভেঙে বিশ্লেষণ করা হয়েছে। এতে ২০টিরও বেশি জৈব অণুর সন্ধান মিলেছে, যার মধ্যে ন্যাপথলিন ও বেনজোথিওফিনের মতো জটিল যৌগ রয়েছে।

আরও পড়ুন, মরুভূমি বদলে দেবে অণুজীব প্রযুক্তি

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমবারের মতো ডিএনএ ও আরএনএ গঠনের ভিত্তি হিসেবে পরিচিত উপাদানের সন্ধান পাওয়া গেছে। তবে গবেষকরা বলছেন, এটি এখনো নিশ্চিত প্রমাণ নয় যে মঙ্গলে প্রাণ ছিল। কিন্তু প্রাণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান সেখানে বিদ্যমান ছিল—এই ধারণাকে আরও শক্তিশালী করেছে এই আবিষ্কার। এই গবেষণা ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে।

বিষয় : প্রাণের অস্তিত্ব জৈব অণু বেলেপাথর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লাল গ্রহে জীবনের উপাদান

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

মঙ্গলে প্রাণের অস্তিত্বের খোঁজে বড় অগ্রগতি অর্জন করেছে নাসা। সংস্থাটির কিউরিওসিটি রোভার লাল গ্রহের প্রাচীন বেলেপাথরে প্রাণের জন্য প্রয়োজনীয় জটিল জৈব অণুর সন্ধান পেয়েছে। ‘ওয়েট কেমিস্ট্রি’ পরীক্ষার মাধ্যমে জানা গেছে, প্রায় ৩৫০ কোটি বছর আগের মঙ্গলের পাথরে জীবনের উপযোগী উপাদান সংরক্ষিত রয়েছে। গবেষকরা বলছেন, এতে ধারণা জোরালো হচ্ছে যে অতীতে কোনো এক সময় মঙ্গল গ্রহ প্রাণের অনুকূলে থাকতে পারে।

আরও পড়ুন, অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ কি শেষ হবে না?

এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে মঙ্গলের গেল ক্রেটারের গ্লেন টরিডন অঞ্চল থেকে। কিউরিওসিটি রোভারের ‘স্যাম্পল অ্যানালাইসিস অ্যাট মার্স’ যন্ত্র সেট এগুলো বিশ্লেষণ করেছে। গবেষণায় প্রথমবারের মতো বিশেষ এক রাসায়নিক ব্যবহার করে বড় জৈব অণুগুলো ভেঙে বিশ্লেষণ করা হয়েছে। এতে ২০টিরও বেশি জৈব অণুর সন্ধান মিলেছে, যার মধ্যে ন্যাপথলিন ও বেনজোথিওফিনের মতো জটিল যৌগ রয়েছে।

আরও পড়ুন, মরুভূমি বদলে দেবে অণুজীব প্রযুক্তি

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমবারের মতো ডিএনএ ও আরএনএ গঠনের ভিত্তি হিসেবে পরিচিত উপাদানের সন্ধান পাওয়া গেছে। তবে গবেষকরা বলছেন, এটি এখনো নিশ্চিত প্রমাণ নয় যে মঙ্গলে প্রাণ ছিল। কিন্তু প্রাণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান সেখানে বিদ্যমান ছিল—এই ধারণাকে আরও শক্তিশালী করেছে এই আবিষ্কার। এই গবেষণা ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত