অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডেটার মেয়াদ শেষ হয়ে গেলে তা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক রয়েছেন, যাদের ব্যবহার চাহিদা ও প্যাটার্ন ভিন্ন ভিন্ন। এজন্য অপারেটররা বিভিন্ন মেয়াদ ও প্যাকেজ ভিত্তিক সেবা দিয়ে থাকে। মন্ত্রী আরও বলেন, মোবাইল ডেটার মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত ডেটা বাতিল হওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় বিষয়টি সমাধানে সরকার কাজ করছে।
আরও পড়ুন, বাংলাদেশে বাড়ছে এআইভিত্তিক ভিডিও নির্মাণ প্রশিক্ষণ
তিনি জানান, মোবাইল ইন্টারনেট প্যাকেজে শুধু ডেটার পরিমাণ নয়, মেয়াদও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের প্রায় সব দেশেই মেয়াদভিত্তিক প্যাকেজ ব্যবস্থা প্রচলিত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, বিটিআরসির নির্দেশনায় অনেক ক্ষেত্রে একই প্যাকেজ পুনরায় ক্রয় বা অটো রিনিউ করলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি ডেটা প্যাকেজও চালু আছে, যা অনেক ক্ষেত্রে কার্যত আনলিমিটেড ব্যবস্থার মতো কাজ করে।
আরও পড়ুন, সূর্যের তাপে ভেঙে যাচ্ছে গ্রহাণু, পৃথিবীতে দেখা যাবে নতুন উল্কাবৃষ্টি
মন্ত্রী আরও বলেন, ইন্টারনেট সেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে কোয়ালিটি অব সার্ভিস নির্দেশনা, নিয়মিত ড্রাইভ টেস্ট এবং নেটওয়ার্ক মনিটরিং। তিনি জানান, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও সম্প্রসারণ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগে গ্রাহক স্বার্থ সুরক্ষা ও ইন্টারনেট সেবার মান উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বিষয় : মোবাইল ইন্টারনেট ডেটা প্যাকেজ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন