দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস

মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক ভূরাজনীতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে। গ্রিনিচ সময় ভোর ১টার দিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০৬ 

ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।এছাড়া ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ১০৫ ডলার অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৭ ডলারের কাছাকাছি।বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই মূল্যবৃদ্ধি। কারণ, বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তেলের বাজারে স্থিতিশীলতা ফেরেনি। হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর 

আরো পড়ুন , বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ঘোষণা দিয়েছেন।অন্যদিকে, পরিস্থিতির মধ্যে ভিন্ন বার্তা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে।সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটিই এখন নজরে রাখছে বিশ্ব।

বিষয় : নতুন করে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক ভূরাজনীতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক ভূরাজনীতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ১০৬ ডলার ছাড়িয়েছে। গ্রিনিচ সময় ভোর ১টার দিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০৬ 

ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।এছাড়া ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ১০৫ ডলার অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৭ ডলারের কাছাকাছি।বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই মূল্যবৃদ্ধি। কারণ, বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।এদিকে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তেলের বাজারে স্থিতিশীলতা ফেরেনি। হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর 

আরো পড়ুন , বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ঘোষণা দিয়েছেন।অন্যদিকে, পরিস্থিতির মধ্যে ভিন্ন বার্তা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যার মধ্যে রাশিয়াও রয়েছে।সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটিই এখন নজরে রাখছে বিশ্ব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত