আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার (২৪ এপ্রিল) গ্রিনিচ মান সময় অনুযায়ী স্বর্ণবাজারে পতনের ধারা দেখা যায়, যেখানে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬৬১.৩৩ ডলারে নেমে আসে।
আরও পড়ুন, পাকিস্তানি সেনা অভিযানে ২২ জন তালেবান নিহত
বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতির আশঙ্কা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির থাকায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সও ১ শতাংশ কমে ৪,৬৭৬.৫০ ডলারে দাঁড়িয়েছে। টানা চার সপ্তাহ বৃদ্ধির পর চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩.৫ শতাংশ কমেছে।
আরও পড়ুন, ট্রান্স-আটলান্টিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রে রাজা চার্লসের সফর
বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা তেলের দামকে উচ্চ পর্যায়ে রাখছে, যা পরোক্ষভাবে স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, স্বর্ণের দাম বর্তমানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে এবং পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করছে।
বিষয় : স্বর্ণ বিশ্ববাজার

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন