দৈনিক সংবাদ দিগন্ত

এলপিজির পর বাড়ল অটোগ্যাসের দাম লিটারে ৮৪ টাকা

এলপিজির পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে রবিবার এ ঘোষণা দেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। ফলে লিটারপ্রতি দাম বেড়েছে ১০ টাকা ৯১ পয়সা।বিইআরসি জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে অটোগ্যাসের নতুন মূল্য কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এ দাম বহাল থাকবে।অটোগ্যাসের দাম বাড়ায় গ্যাসচালিত যানবাহনের পরিচালন ব্যয়ও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, খুন ছিনতাই মাদক চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের দাপট

 এর প্রভাব গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের যাতায়াত ব্যয়ের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নিয়মিত অটোগ্যাস ব্যবহারকারী যানবাহনের মালিক ও চালকদের ব্যয় বাড়বে।এদিকে একই সঙ্গে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।এলপিজি ও অটোগ্যাসের দাম একসঙ্গে বাড়ায় ভোক্তা পর্যায়ে জ্বালানি ব্যয়ের চাপ আরও বাড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খরচসহ বিভিন্ন পণ্য ও সেবার দামের ওপরও পড়তে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

এলপিজির পর বাড়ল অটোগ্যাসের দাম লিটারে ৮৪ টাকা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x