উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টানা তৃতীয় জয়ে দারুণ ছন্দে থাকা স্পেনের হয়ে ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।ওভিয়েদোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। দুর্দান্ত এই গোলের মাধ্যমে টানা তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার বিরল কীর্তি গড়েন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন ইয়ামাল। ফলে টানা তিন আন্তর্জাতিক ম্যাচে শুরুর ছয় মিনিটের মধ্যেই গোল করার নজির গড়লেন তিনি।
আরও পড়ুন, লড়াই করেও ব্রাজিলের কাছে ৪-০ গোলে হার ভারত
ফুটবল পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় মাধ্যম ‘মিস্টার চিপ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, আন্তর্জাতিক ফুটবলে এমন কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে। সে সময় কিরগিজস্তানের হয়ে আতোঁয়ান জেমলিয়ানুখিন ব্রুনাইয়ের বিপক্ষে প্রথম মিনিটে, মিয়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন।ইয়ামালের ধারাবাহিকতা সেই রেকর্ডের সঙ্গেই নতুন করে ইতিহাসে জায়গা করে নিল। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোলের পর এবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ষষ্ঠ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি।ইয়ামালের দুর্দান্ত ফর্মে স্পেনও নেশনস লিগে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ম্যাচে আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নেয়। বিশ্বচ্যাম্পিয়নদের ধারাবাহিক
বিষয় : ইয়ামালের তৃতীয় ম্যাচ বিরল কীর্তি

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন