মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের তোলা ছবি প্রকাশ পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময় গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ট্রাম্পের আয়োজিত নৈশভোজে ছবিটি তোলা হয়। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া ছবিটি ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশ করে।প্রকাশিত ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ।
আরও পড়ুন : মেঘলা আকাশে ভ্যাপসা গরম উঁকি দিচ্ছে শীতের ছোঁয়া
বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়।এর আগে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে ২২সেপ্টেম্বর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত অনুষ্ঠানে তিনি ও তাঁর সহধর্মিণী অংশ নেন।এ ছাড়া জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত একটি বিশেষ বৈঠকেও অংশ নেন ডা. জুবাইদা রহমান। সেই অনুষ্ঠানের একটি ছবিও প্রকাশিত হয়েছে।পরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
বিষয় : ট্রাম্প ছবি প্রকাশ তারেক-জুবাইদা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন