দৈনিক সংবাদ দিগন্ত

ফার্নিচার শিল্পে বাজেটে শুল্ক-ভ্যাট কমানোর প্রস্তাব

দেশের সম্ভাবনাময় আসবাবপত্র শিল্পকে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। সম্প্রতি তারা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো চিঠিতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো, ভ্যাট ব্যবস্থার সহজীকরণ এবং করপোরেট কর যৌক্তিক করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন, মুরগির দাম কমলেও মাছের বাজারে আগুন, চাপে ক্রেতারা

চিঠিতে বলা হয়, বাংলাদেশের ফার্নিচার শিল্প মূলত আমদানিনির্ভর কাঁচামালের ওপর দাঁড়িয়ে আছে। তবে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। এর পাশাপাশি উচ্চ আমদানি শুল্ক এবং এইচএস কোড জটিলতা দেশীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, আইএমএফ নিজ গরজেই বাংলাদেশকে ঋণ দেবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

সংগঠনটি আরও বলেছে, আমদানি কাঁচামালের এইচএস কোড নির্ধারণ সহজ করা হলে উদ্যোক্তারা দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পাবেন। তারা উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে, যাতে নতুন বিনিয়োগ উৎসাহিত হয়। বিশ্লেষকদের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় কমবে, ভোক্তারা তুলনামূলক কম দামে আসবাবপত্র পাবেন এবং রপ্তানি সম্ভাবনাও বাড়তে পারে।

বিষয় : চিঠি শুল্ক-ভ্যাট ফার্নিচার শিল্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফার্নিচার শিল্পে বাজেটে শুল্ক-ভ্যাট কমানোর প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশের সম্ভাবনাময় আসবাবপত্র শিল্পকে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। সম্প্রতি তারা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠানো চিঠিতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো, ভ্যাট ব্যবস্থার সহজীকরণ এবং করপোরেট কর যৌক্তিক করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন, মুরগির দাম কমলেও মাছের বাজারে আগুন, চাপে ক্রেতারা

চিঠিতে বলা হয়, বাংলাদেশের ফার্নিচার শিল্প মূলত আমদানিনির্ভর কাঁচামালের ওপর দাঁড়িয়ে আছে। তবে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। এর পাশাপাশি উচ্চ আমদানি শুল্ক এবং এইচএস কোড জটিলতা দেশীয় শিল্পকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, আইএমএফ নিজ গরজেই বাংলাদেশকে ঋণ দেবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

সংগঠনটি আরও বলেছে, আমদানি কাঁচামালের এইচএস কোড নির্ধারণ সহজ করা হলে উদ্যোক্তারা দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পাবেন। তারা উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং খুচরা পর্যায়ে ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে, যাতে নতুন বিনিয়োগ উৎসাহিত হয়। বিশ্লেষকদের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় কমবে, ভোক্তারা তুলনামূলক কম দামে আসবাবপত্র পাবেন এবং রপ্তানি সম্ভাবনাও বাড়তে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত