রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ডাকসু ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, সংসদে বঙ্গবন্ধু, জিয়া ও ভাসানীকে শ্রদ্ধা জানালেন এমপি আবদুল ওয়ারেছ
বৃহস্পতিবার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের নেতাদের সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আরও পড়ুন, মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন
এছাড়া রাজধানীর কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ-এর নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট সকল ইউনিটকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রদল সভা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন