মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন। বৃহস্পতিবার হাইকোর্ট তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর বেঞ্চ এ রায় দেন।
আরও পড়ুন, ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
আদালতে ইমরান হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। এর আগে ২০২৫ সালের ৩ মার্চ রাজধানী থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ অনুযায়ী, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের সময়সূচি পরিবর্তন
তিনি মূলত সাদিক অ্যাগ্রো খামারের চেয়ারম্যান হিসেবে পরিচিত। ২০২৪ সালের কোরবানির ঈদে একটি উচ্চমূল্যের ছাগল কেনাকে কেন্দ্র করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এরপর থেকেই তার প্রতিষ্ঠান ও কর্মকাণ্ড আলোচনায় আসে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন