রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে থানার ভেতরেও প্রবেশ করে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক এবং ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরে ঢুকে পড়লে সেখানে তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন, সংসদেও এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে অন্য একটি পক্ষ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ডাকসু নেতারা শাহবাগ থানায় আশ্রয় নেন। এ সময় ডাকসুর শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভি থানার ভেতরে অবস্থান করেন। বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ চালিয়ে যান।
আরও পড়ুন, বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা
ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের থানায় ডাকা হয়েছে। তিনি জানান, বিষয়টি ছাত্রদল–শিবির সংঘর্ষ কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বিষয় : সংঘর্ষ ছাত্রদল শিবির ডাকসু নেতা শাহবাগ থানা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন