দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংসদেও এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

দেশে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদেও প্রতীকীভাবে লোডশেডিং চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন। একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন, বোনের জানাজায় হাতকড়া পরে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

তিনি বলেন, ঢাকায় যখন লোডশেডিং দেওয়া হচ্ছে, তখন সংসদকেও এর আওতায় আনা যেতে পারে। তার মতে, যদি রাজধানীর অন্যান্য এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদ ভবন এলাকাতেও প্রতীকীভাবে এক ঘণ্টা লোডশেডিং করা যেতে পারে। শফিকুর রহমান বলেন, এতে জনগণের সঙ্গে সংহতি প্রকাশ পাবে এবং সবাই বুঝতে পারবে দেশকে একটি সার্বজনীন কাঠামোয় এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন, সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খেলাফত মজলিসের গণসমাবেশ

তবে তার এই প্রস্তাবের জবাবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ চালু রাখতে হবে, অধিবেশন বন্ধ করা যাবে না। পরে বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি মূলত সংসদ ভবনের অন্যান্য কার্যক্রম বা কর্মঘণ্টার কথা বলেছেন, সংসদ অধিবেশন বন্ধ করার কথা নয়। সরকারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর লোডশেডিং সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষাপটে এই আলোচনা সংসদে ভিন্ন মাত্রা যোগ করে।

বিষয় : সংসদ প্রস্তাব ডা. শফিকুর রহমান লোডশেডিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সংসদেও এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদেও প্রতীকীভাবে লোডশেডিং চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন। একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন, বোনের জানাজায় হাতকড়া পরে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

তিনি বলেন, ঢাকায় যখন লোডশেডিং দেওয়া হচ্ছে, তখন সংসদকেও এর আওতায় আনা যেতে পারে। তার মতে, যদি রাজধানীর অন্যান্য এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদ ভবন এলাকাতেও প্রতীকীভাবে এক ঘণ্টা লোডশেডিং করা যেতে পারে। শফিকুর রহমান বলেন, এতে জনগণের সঙ্গে সংহতি প্রকাশ পাবে এবং সবাই বুঝতে পারবে দেশকে একটি সার্বজনীন কাঠামোয় এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন, সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খেলাফত মজলিসের গণসমাবেশ

তবে তার এই প্রস্তাবের জবাবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ চালু রাখতে হবে, অধিবেশন বন্ধ করা যাবে না। পরে বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি মূলত সংসদ ভবনের অন্যান্য কার্যক্রম বা কর্মঘণ্টার কথা বলেছেন, সংসদ অধিবেশন বন্ধ করার কথা নয়। সরকারি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর লোডশেডিং সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষাপটে এই আলোচনা সংসদে ভিন্ন মাত্রা যোগ করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত