দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খেলাফত মজলিসের গণসমাবেশ

গণসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীতে বড় ধরনের গণসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান-এ এ সমাবেশ অনুষ্ঠিত হবে।দলটির নেতারা জানিয়েছেন, এই গণসমাবেশে শুধু খেলাফত মজলিস নয়, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

আরো পড়ুন , মানুষ ভালো হলে দেশও ভালো হবে : শফিকুর রহমান

বুধবার সন্ধ্যায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বলা হয়, গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে, যাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা হয়।আয়োজকরা দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ সমাবেশে যোগ দিতে পারেন। ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

বিষয় : গণভোট খেলাফত গণসমাবেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খেলাফত মজলিসের গণসমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীতে বড় ধরনের গণসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান-এ এ সমাবেশ অনুষ্ঠিত হবে।দলটির নেতারা জানিয়েছেন, এই গণসমাবেশে শুধু খেলাফত মজলিস নয়, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।

আরো পড়ুন , মানুষ ভালো হলে দেশও ভালো হবে : শফিকুর রহমান

বুধবার সন্ধ্যায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বলা হয়, গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে, যাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা হয়।আয়োজকরা দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ সমাবেশে যোগ দিতে পারেন। ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত