জাতীয় সংসদে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, নিজেদের আচরণে পরিবর্তন আনতে পারলে দেশও ইতিবাচক পথে এগোবে।বুধবার সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণ বা দোষারোপের পরিবর্তে জনকল্যাণে মনোযোগ দেওয়া উচিত।তার ভাষায়, সংসদে বিতর্কের মাত্রা কিছুটা কমলেও এখনো তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি এ পরিস্থিতিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করে বলেন, আগে যেখানে তীব্রতা বেশি ছিল, এখন তা কিছুটা কমেছে, তবে পুরোপুরি থামেনি।
আরো পড়ুন , আইনি জটিলতায় আসন হারানোর শঙ্কায় জামায়াত জোটের প্রার্থী
অন্যদিকে, একই অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন।তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যেও সরকার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে। সরকার দায়িত্ব গ্রহণের সময় জ্বালানির মজুত মাত্র সাত দিনের ছিল বলেও উল্লেখ করেন তিনি।বিরোধীদলীয় নেতা প্রতিমন্ত্রীর বক্তব্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, সংসদে এ ধরনের বাস্তবভিত্তিক আলোচনা আরও বাড়ানো প্রয়োজন।সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে তা দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
বিষয় : উত্তেজনা বিরোধীদলীয় গঠনমূলক

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন