দেশে চলমান জ্বালানি সংকট সমাধানে সংসদে গঠিত প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের পাঁচ সদস্যের সঙ্গে তারা যৌথভাবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এই নামগুলো ঘোষণা করেন।
আরও পড়ুন, বোনের জানাজায় হাতকড়া পরে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
বিরোধীদলীয় নেতা বলেন, জ্বালানি সংকট নিরসনে একটি কার্যকর কমিটি গঠন হলে দুই পক্ষই সমন্বিতভাবে কাজ করতে পারবে এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে। তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং একটি কার্যকর প্রস্তাব সামনে আনা হয়েছে। তিনি আরও জানান, সরকারি দলের পক্ষ থেকে কমিটিতে পাঁচজন সদস্য থাকবে, আর বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচজন সদস্য যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন, সংসদেও এক ঘণ্টা লোডশেডিং চান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
বিরোধী দলের পক্ষ থেকে ঘোষিত সদস্যরা হলেন— ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের মোহাম্মদ আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের মুফতি মাওলানা আবুল হাসান। ডা. শফিকুর রহমান বলেন, এই কমিটির সদস্যরা সরকারি দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জ্বালানি সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হবে।
বিষয় : বিরোধীদলীয় নেতা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন