গাজীপুর মহানগর পুলিশের (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।বৃহস্পতিবার দুপুরে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।তিনি বলেন, নগরবাসীকে আশ্বস্ত করতে চাই—কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকবে না।
আরো পড়ুন , অস্ত্রসহ ধরা পড়ল কুখ্যাত কাশেম: সীতাকুণ্ডে আলোচিত র্যাব হত্যা মামলার আসামি
মহিউদ্দিন আহমেদ আরও জানান, টঙ্গীতে ভবঘুরে মানুষের কারণে চুরি-ছিনতাইয়ের ঘটনা কিছুটা বাড়ছে। এ বিষয়ে সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে।তিনি আরও বলেন, অনেক সময় গুরুতর অপরাধীরা সহজেই জামিন পেয়ে যাচ্ছে, যা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এদিকে সাম্প্রতিক গুলাগুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় টঙ্গীতে অভিযান চালিয়ে দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার জসিম (৪০) ও লালমনিরহাটের শরিফুল আলম আরিফ (৩২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বিষয় : আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অপরাধ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন