নতুন রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ক্ষমতায় এলেও নেপালের বর্তমান সরকার এখন চাপে রয়েছে অভ্যন্তরীণ সংকট ও বিতর্কে।বালেন শাহ নেতৃত্বাধীন প্রশাসন দুর্নীতিবিরোধী সংস্কার ও স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে।কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভায় ধারাবাহিক পদত্যাগ সেই প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে।সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগ নিয়ে বিতর্কের পর নৈতিকতার কারণে পদত্যাগ করেন।
আরো পড়ুন , যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য
তার আগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহ দুর্নীতির অভিযোগে পদ ছাড়েন।অন্যদিকে সীমান্ত নীতি পরিবর্তন নিয়ে ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সীমান্ত দিয়ে নির্দিষ্ট মূল্যের বেশি পণ্য আনলেই শুল্ক আরোপ করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করেছে, ফলে নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।দুর্নীতির সূচকে তুলনামূলক নিচের অবস্থানে থাকা নেপালের বর্তমান সরকার এখন রাজনৈতিক স্থিতিশীলতা ও জনআস্থার কঠিন পরীক্ষার মুখে রয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন