জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট পরিচালনা ব্যবস্থা এখন পর্যন্ত সফলভাবে চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট চালুর পর বিচারিক কার্যক্রমে কোনো ধরনের সংকট তৈরি হয়নি, বরং মামলার কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
আরও পড়ুন, চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর কারাগারে
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতিবাচক প্রভাব ফেলছে। এর আগে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বুধবার ও বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন, গৃহকর্মী নিবন্ধন বাধ্যতামূলক না করায় হাইকোর্টের রুল জারি
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তাদের দাবি, বিচারিক কার্যক্রম কখনোই ভার্চুয়ালি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়। আইনজীবীরা আরও বলেন, দেশের অন্যান্য সব দপ্তর স্বাভাবিকভাবে চললেও সুপ্রিম কোর্ট কেন ভার্চুয়াল পদ্ধতিতে চলছে—এ নিয়ে প্রশ্ন রয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভার্চুয়াল কোর্ট ব্যবস্থা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমাধানের পথ খোঁজা হবে এবং বিচার কার্যক্রমের স্বাভাবিকতা বজায় রাখাই সরকারের লক্ষ্য।
বিষয় : অ্যাটর্নি জেনারেল ভার্চুয়াল কোর্ট

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন