দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ এপ্রিল) অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনের মাধ্যমে এমপিও বিল সাবমিট সম্পন্ন করতে হবে।
মাউশি জানায়, ইএমআইএস সিস্টেমের ‘MPO-EFT’ মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে। আগস্ট ২০১৫ থেকে এমপিও’র অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি-এর মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন, বিদ্যুৎ সংকটে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষক-কর্মচারী যদি চলতি মাসে অবসরে যান, পদত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন, তবে তাদের বিল সাবমিট করা যাবে না। একইভাবে সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে বেতন বন্ধের তথ্য অবশ্যই বিলে উল্লেখ করতে হবে। যদি কোনো শিক্ষক বা কর্মচারী আংশিক বেতনের যোগ্য হন, সেক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা ২০২৬
মাউশি সতর্ক করে বলেছে, এমপিও’র অর্থ ছাড়ের জন্য প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তাই তথ্যের সঠিকতার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর থাকবে। ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রদান হলে তার দায়ও সংশ্লিষ্ট প্রধানকেই বহন করতে হবে। এছাড়া, শুধুমাত্র আইবাস++ সিস্টেমে যাচাইকৃত শিক্ষক-কর্মচারীদের নামই বিল সাবমিট অপশনে দেখা যাবে। যাদের তথ্য এখনো যাচাই হয়নি, তাদের ক্ষেত্রে সংশোধনের পর পুনরায় বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন