২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ’ দাবিতে রাবিতে ছাত্রদলের কর্মসূচি, পাল্টা ফটোসেশন ছাত্রশিবিরের
এবারের সব পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনি বা এমসিকিউ এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন, বিদ্যুৎ সংকটে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়
৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট, আর ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়সমূহের ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষা ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষা ২ ঘণ্টা ৩৫ মিনিটে সম্পন্ন হবে। শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও সময়সূচি কঠোরভাবে অনুসরণ করেই পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন