ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের তারকাদের অন্তর্ভুক্ত না করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রশংসা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘লাল সালাম’ জানান।তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী ও মডেলদের “শো-পিস” না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করায় তিনি দলটির সিদ্ধান্তকে সমর্থন করেন।গত সোমবার (২০ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
আরো পড়ুন , আত্মবিশ্বাসী চমক
তালিকায় শোবিজ জগতের পরিচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।এর আগে গত ১০ এপ্রিল দলটি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার এবং রুকাইয়া জাহান চমকের মতো শোবিজ অঙ্গনের পরিচিত মুখও ছিলেন।তবে শেষ পর্যন্ত দলটি শোবিজ তারকাদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে অভিজ্ঞ প্রার্থীদেরই অগ্রাধিকার দেয়।ন্যানসির এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন।
বিষয় : জাতীয়তাবাদী সংগীতশিল্পী নারী আসন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন