দৈনিক সংবাদ দিগন্ত

আত্মবিশ্বাসী চমক

আত্মবিশ্বাসী চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেলেও হতাশ নন অভিনেত্রী রুকাইয়া জাহান চমকমনোনয়ন বঞ্চনার পরও তিনি জানিয়েছেন, রাজনৈতিক পথচলায় তার আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং তিনি বিএনপির হয়ে কাজ চালিয়ে যাবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে যুক্ত হয়েছেন।

আরো পড়ুন , মা হচ্ছেন পূজা

এক লাইভে এসে তিনি বলেন, তিনি তার “পরাজয় উদ্‌যাপন করছেন” এবং বারবার চেষ্টা চালিয়ে যাবেন।তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া উচিত এবং এতে তার কোনো আক্ষেপ নেই।চমক জানান, তার লক্ষ্য দেশের মানুষের সেবা করা এবং কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করা। পাশাপাশি তিনি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চান।দলীয় সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিষয় : অভিনেত্রী মনোনয়ন আত্মবিশ্বাস আত্মবিশ্বাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আত্মবিশ্বাসী চমক

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন না পেলেও হতাশ নন অভিনেত্রী রুকাইয়া জাহান চমকমনোনয়ন বঞ্চনার পরও তিনি জানিয়েছেন, রাজনৈতিক পথচলায় তার আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং তিনি বিএনপির হয়ে কাজ চালিয়ে যাবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে যুক্ত হয়েছেন।

আরো পড়ুন , মা হচ্ছেন পূজা

এক লাইভে এসে তিনি বলেন, তিনি তার “পরাজয় উদ্‌যাপন করছেন” এবং বারবার চেষ্টা চালিয়ে যাবেন।তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া উচিত এবং এতে তার কোনো আক্ষেপ নেই।চমক জানান, তার লক্ষ্য দেশের মানুষের সেবা করা এবং কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করা। পাশাপাশি তিনি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চান।দলীয় সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত