নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রামে শোকের ছায়াময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই কন্যাশিশু, যারা খেলতে খেলতে পরিবারের অজান্তেই পানিতে পড়ে যায়।ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে।নিহতরা হলো—সুমন মিয়ার আড়াই বছর বয়সি মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সি মেয়ে সুরাইয়া আক্তার।
আরো পড়ুন , পলাশবাড়ীতে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে দুই শিশু বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পরিবারের নজর এড়িয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।একসঙ্গে দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো দেউল ডাংরা গ্রাম।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন