দৈনিক সংবাদ দিগন্ত

তেলের মূল্যবৃদ্ধিতে অর্থনৈতিক চাপ বাড়ছে ডিজেলেই সর্বোচ্চ ব্যয়ের ধাক্কা

তেলের মূল্যবৃদ্ধিতে অর্থনৈতিক চাপ বাড়ছে

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানির দাম লিটারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থবছরে দেশে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার হয়েছে। আগামী এক বছরে চাহিদা প্রায় ১০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন , এপ্রিলের প্রথম ১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স বাড়ছে

এই চাহিদা বিবেচনায় নতুন দামে মোট জ্বালানি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৮৪ হাজার ৬৪৭ কোটি টাকা, যেখানে আগের দামে ব্যয় ছিল প্রায় ৭৩ হাজার ৩৯৩ কোটি টাকা। ফলে বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা।বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি চাপ তৈরি হচ্ছে ডিজেল খাতে। বছরে প্রায় ৫৬৯ কোটি লিটার ডিজেল ব্যবহারের বিপরীতে শুধু এই খাতেই অতিরিক্ত ব্যয় বাড়ছে প্রায় ৮ হাজার ৫৪৫ কোটি টাকা।অর্থনীতিবিদরা বলছেন, পরিবহন, কৃষি ও শিল্প খাতে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় এর দাম বাড়লে সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সরাসরি প্রভাব পড়ে।

বিষয় : জ্বালানি তেল মূল্যবৃদ্ধি ডিজেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

তেলের মূল্যবৃদ্ধিতে অর্থনৈতিক চাপ বাড়ছে ডিজেলেই সর্বোচ্চ ব্যয়ের ধাক্কা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানির দাম লিটারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অর্থবছরে দেশে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার হয়েছে। আগামী এক বছরে চাহিদা প্রায় ১০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন , এপ্রিলের প্রথম ১৮ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স বাড়ছে

এই চাহিদা বিবেচনায় নতুন দামে মোট জ্বালানি ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৮৪ হাজার ৬৪৭ কোটি টাকা, যেখানে আগের দামে ব্যয় ছিল প্রায় ৭৩ হাজার ৩৯৩ কোটি টাকা। ফলে বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা।বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি চাপ তৈরি হচ্ছে ডিজেল খাতে। বছরে প্রায় ৫৬৯ কোটি লিটার ডিজেল ব্যবহারের বিপরীতে শুধু এই খাতেই অতিরিক্ত ব্যয় বাড়ছে প্রায় ৮ হাজার ৫৪৫ কোটি টাকা।অর্থনীতিবিদরা বলছেন, পরিবহন, কৃষি ও শিল্প খাতে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় এর দাম বাড়লে সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সরাসরি প্রভাব পড়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত