দৈনিক সংবাদ দিগন্ত

ভূরাজনৈতিক অস্থিরতায় জরুরি ডিজেল আমদানি, ব্যয় প্রায় ১,৭৫৮ কোটি টাকা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। জরুরি চাহিদা মেটাতে এক লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ফলে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে ইএন৫৯০-১০ পিপিএম মানের এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।এই প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।এর আগে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি আমদানির প্রক্রিয়া দ্রুত করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম আরো পড়ুন , দেশে হামে মৃত্যু ফের বাড়ছে: ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যুকরপোরেশন-এর মাধ্যমে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়।এছাড়া একই সময় আর্চার এনার্জি এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছিল, যার ব্যয় ধরা হয়েছিল ৬৭৪ কোটি টাকার বেশি।বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই দ্রুত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদে এর প্রভাব কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

ভূরাজনৈতিক অস্থিরতায় জরুরি ডিজেল আমদানি, ব্যয় প্রায় ১,৭৫৮ কোটি টাকা