ভোলার বিসিক শিল্পনগরীতে দুই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ এবং দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় মেসার্স খান ফ্লাওয়ার মিলস ও তৃষ্ণা ফাস্টফুড বেকারিতে।খান ফ্লাওয়ার মিলস থেকে ৩,৯৭৬ লিটার এবং তৃষ্ণা বেকারি থেকে ২,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে তেল মজুদ রাখা খান ফ্লাওয়ার মিলের কক্ষে সিলগালা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। আইন অনুযায়ী খান ফ্লাওয়ার মিলসকে ১ লাখ টাকা এবং তৃষ্ণা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরো পড়ুন , প্রশাসনের হয়রানির প্রতিবাদে সিলেটের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের বিক্রি বন্ধ
জরিমানা ও তেল জব্দের পর দুই কারখানার মালিক ও শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হন এবং প্রশাসনের গাড়ি আটকাতে সড়কে ইট-বালুর বস্তা ফেলেন। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মেসার্স খান ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন খান ও তৃষ্ণা বেকারির পরিচালক মো. জুয়েল দাবি করেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সরবরাহ চালিয়ে যাওয়ার জন্য উৎপাদন অব্যাহত রাখতে বাধ্য হয়েছেন।বুধবার বিকেলে মালিক পক্ষ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে তেল মজুদের স্বপক্ষে কাগজপত্র উপস্থাপন করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন পর্যবেক্ষণ করছে, যাতে উৎপাদন ও জনসেবা ব্যাহত না হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন