‘জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে’—এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন তারেক রহমান।সোমবার (২০ এপ্রিল) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন, বাংলাদেশ–ইইউ সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। তবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ তাদের রায়ের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও দাবি করেন তিনি। জনসভায় ডা. জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি দাবি করেন, ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান।
আরও পড়ুন, উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি তারেক রহমানের
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে ‘ই-বেইলবন্ড’ পদ্ধতি চালু করা হয়েছে, যা বিচারপ্রার্থীদের হয়রানি কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করবে। তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগকে স্বাধীন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে এবং প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। দিনভর সফরে তিনি বগুড়ায় জেলা জজ আদালতের নতুন ভবন উদ্বোধন, ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম চালু, সিটি করপোরেশনের নামফলক উন্মোচন, টিকাদান কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এদিকে জনসভা ঘিরে দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে এবং বিকেল নাগাদ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। উত্তরবঙ্গজুড়ে এ সফরকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিষয় : সনদ প্রধানমন্ত্রী বাস্তবায়ন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন