দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১৮ দেশের সঙ্গে চুক্তি: সংসদে প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে।

আরো পড়ুন , বিদেশে পাচার হওয়া অর্থ জনগণের কল্যাণে ফেরত আনা হবে : প্রধানমন্ত্রী

 এ লক্ষ্যে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করেছে এবং দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত শ্রমবাজার পুনরায় চালুর জন্য কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।তিনি বলেন, দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সরকার এক লাখ ড্রাইভার প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে বিদেশে কর্মসংস্থান আরও বাড়ানো যায়।এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কর্মীদের ভিসার মেয়াদ সমস্যার সমাধানেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

বিষয় : কর্মসংস্থান চুক্তি স্বাক্ষরিত প্রবাসী কল্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১৮ দেশের সঙ্গে চুক্তি: সংসদে প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে।

আরো পড়ুন , বিদেশে পাচার হওয়া অর্থ জনগণের কল্যাণে ফেরত আনা হবে : প্রধানমন্ত্রী

 এ লক্ষ্যে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করেছে এবং দেশটির সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত শ্রমবাজার পুনরায় চালুর জন্য কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।তিনি বলেন, দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সরকার এক লাখ ড্রাইভার প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে, যাতে বিদেশে কর্মসংস্থান আরও বাড়ানো যায়।এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কর্মীদের ভিসার মেয়াদ সমস্যার সমাধানেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত