দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ঐতিহ্যবাহী সিআরবিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ফের আলোচনায়-বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সিআরবি রক্ষা পরিষদ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রকল্প বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ সিআরবিকে বাণিজ্যিক প্রকল্পের আওতায় আনা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তারা অভিযোগ করেন, পূর্বে বিতর্কিত চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, যা গণআন্দোলনের মুখে স্থগিত হয়। এখন নতুনভাবে একই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, সিআরবির জমি ব্যবহার করে বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা মূলত একটি সংগঠিত স্বার্থগোষ্ঠীর উদ্যোগ, যা জনগণের স্বার্থের পরিপন্থী। তিনি দাবি করেন, অতীতে এ প্রকল্প ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সংশ্লিষ্ট চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামসহ সারাদেশে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে পূর্বের উদ্যোগ থামানো গিয়েছিল। কিন্তু আবারও একই ধরনের পরিকল্পনা সামনে আসায় আমরা উদ্বিগ্ন। নতুন সরকারকে জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে দ্রুত এ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।” সমাবেশে আরও জানানো হয়, সিআরবি এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের প্রচেষ্টা রুখে দিতে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রেলমন্ত্রী চট্টগ্রাম সফরে থাকা অবস্থায় এই কর্মসূচির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

আরও পড়ুন, ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বিদ্যুৎ শকে রং মিস্ত্রি নিহত

গণঅধিকার চর্চা কেন্দ্রের সেক্রেটারি মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নগর পরিকল্পনাবিদ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শ্রমিক নেতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা সিআরবির পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এটিকে সংরক্ষণের দাবি জানান। সমাবেশ থেকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বিষয় : চট্টগ্রাম মানববন্ধন সিআরবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ঐতিহ্যবাহী সিআরবিতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ফের আলোচনায়-বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সিআরবি রক্ষা পরিষদ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিআরবি সাত রাস্তার মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রকল্প বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ সিআরবিকে বাণিজ্যিক প্রকল্পের আওতায় আনা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। তারা অভিযোগ করেন, পূর্বে বিতর্কিত চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, যা গণআন্দোলনের মুখে স্থগিত হয়। এখন নতুনভাবে একই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, সিআরবির জমি ব্যবহার করে বেসরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা মূলত একটি সংগঠিত স্বার্থগোষ্ঠীর উদ্যোগ, যা জনগণের স্বার্থের পরিপন্থী। তিনি দাবি করেন, অতীতে এ প্রকল্প ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সংশ্লিষ্ট চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন, চট্টগ্রামসহ সারাদেশে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে পূর্বের উদ্যোগ থামানো গিয়েছিল। কিন্তু আবারও একই ধরনের পরিকল্পনা সামনে আসায় আমরা উদ্বিগ্ন। নতুন সরকারকে জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে দ্রুত এ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিতে হবে।” সমাবেশে আরও জানানো হয়, সিআরবি এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের প্রচেষ্টা রুখে দিতে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রেলমন্ত্রী চট্টগ্রাম সফরে থাকা অবস্থায় এই কর্মসূচির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

আরও পড়ুন, ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বিদ্যুৎ শকে রং মিস্ত্রি নিহত

গণঅধিকার চর্চা কেন্দ্রের সেক্রেটারি মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নগর পরিকল্পনাবিদ, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শ্রমিক নেতা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা সিআরবির পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এটিকে সংরক্ষণের দাবি জানান। সমাবেশ থেকে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে সিআরবি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত