দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এর রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এ অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কারখানার মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।কারখানা সূত্রে জানা যায়, ডিএপি কারখানাটি পার্শ্ববর্তী দুই সার কারখানা— চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে থাকে।

আরো পড়ুন , সিরাজগঞ্জে ইউক্যালিপটাস গাছে যুবকের ঝুলন্ত মরদেহ, বিয়ের আগে রহস্যজনক মৃত্যু

কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে এই দুই কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানায় সরবরাহও বন্ধ হয়ে পড়ে।এরপর আগের মজুত অ্যামোনিয়া ব্যবহার করে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সেই মজুতও শেষ হয়ে যায়।ফলে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।কারখানা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদি গ্যাস সংকট ও কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।এ ঘটনায় সার উৎপাদনে সাময়িক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিষয় : বন্ধ সংকট সার কারখানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এর রাঙাদিয়া এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড-এ অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কারখানার মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।কারখানা সূত্রে জানা যায়, ডিএপি কারখানাটি পার্শ্ববর্তী দুই সার কারখানা— চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে থাকে।

আরো পড়ুন , সিরাজগঞ্জে ইউক্যালিপটাস গাছে যুবকের ঝুলন্ত মরদেহ, বিয়ের আগে রহস্যজনক মৃত্যু

কিন্তু গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে এই দুই কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে ডিএপি কারখানায় সরবরাহও বন্ধ হয়ে পড়ে।এরপর আগের মজুত অ্যামোনিয়া ব্যবহার করে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সেই মজুতও শেষ হয়ে যায়।ফলে বাধ্য হয়ে উৎপাদন বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।কারখানা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘমেয়াদি গ্যাস সংকট ও কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।এ ঘটনায় সার উৎপাদনে সাময়িক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত