দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ কনস্টেবল গুরুতর আহত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত কনস্টেবল রাহাত।শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার (১৯ এপ্রিল) এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।স্থানীয়রা জানান, ইসলামী ব্যাংক টঙ্গী বাজার এলাকার পাশে দায়িত্ব পালনকালে কনস্টেবল রাহাতের ওপর আকস্মিকভাবে হামলা চালায় মাদক কারবারিরা। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন , হাওরে ধানের সোনালি হাসি, কৃষকের মুখে নীরব হতাশা

স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবার ও দখলদারিত্ব নিয়ে উত্তেজনা চলছিল। এর জের ধরেই এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে কিছু স্থানীয় অভিযোগে বলা হচ্ছে, মাঝে মাঝে সাদা পোশাকে পুলিশের কিছু সদস্য দেহ তল্লাশির সময় সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা বা মোবাইল নেওয়ার অভিযোগও রয়েছে, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।তবে পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়টি আলাদা এবং তদন্ত সাপেক্ষে দেখা হবে।টঙ্গী পূর্ব থানার এসআই মো. তুহিন বলেন, কনস্টেবল রাহাতের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : হামলা আহত কনস্টেবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় পুলিশ কনস্টেবল গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত কনস্টেবল রাহাত।শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার (১৯ এপ্রিল) এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।স্থানীয়রা জানান, ইসলামী ব্যাংক টঙ্গী বাজার এলাকার পাশে দায়িত্ব পালনকালে কনস্টেবল রাহাতের ওপর আকস্মিকভাবে হামলা চালায় মাদক কারবারিরা। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন , হাওরে ধানের সোনালি হাসি, কৃষকের মুখে নীরব হতাশা

স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবার ও দখলদারিত্ব নিয়ে উত্তেজনা চলছিল। এর জের ধরেই এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে কিছু স্থানীয় অভিযোগে বলা হচ্ছে, মাঝে মাঝে সাদা পোশাকে পুলিশের কিছু সদস্য দেহ তল্লাশির সময় সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা বা মোবাইল নেওয়ার অভিযোগও রয়েছে, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।তবে পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়টি আলাদা এবং তদন্ত সাপেক্ষে দেখা হবে।টঙ্গী পূর্ব থানার এসআই মো. তুহিন বলেন, কনস্টেবল রাহাতের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত