দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি
হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে ভারতীয় তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোঁড়ার দাবি উঠেছে, যা ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসটাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ইরানি নৌবাহিনী গুলি চালিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে ‘জাগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ নামের দুটি জাহাজ অবস্থান করছিল। প্রাথমিকভাবে ‘জাগ অর্ণব’ লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে দাবি করা হয়েছে। তবে একই এলাকায় থাকা ‘সানমার হেরাল্ড’ অক্ষত রয়েছে। আরও বলা হয়, ঘটনার কিছুক্ষণ আগেই হরমুজ প্রণালি থেকে দুটি ভারতীয় জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর বরাতে জানানো হয়েছে, জাহাজ ও ক্রুরা নিরাপদ রয়েছে। তবে সংশ্লিষ্ট ট্যাংকারের পরিচয় বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন, বিশ্ববাজারে স্বস্তি, হরমুজ খুলতেই কমলো তেলের দাম

এদিকে ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, ঘটনার পর একাধিক জাহাজ দিক পরিবর্তন করে ফিরে গেছে, যার মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাংকারও রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালিতে ভারতের কোনো যুদ্ধজাহাজ না থাকলেও, ওমান উপসাগরে তাদের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট ও একটি ট্যাংকার মোতায়েন রয়েছে। কিছুদিন আগেই আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ভারতসহ ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলো’ নিরাপদে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তার এমন বক্তব্যের পর এই ঘটনার দাবি নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন, হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি: অবরোধ চললে পথ বন্ধ করবে ইরান

তবে এখন পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। অন্যদিকে, যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি ছোঁড়া হয়েছে। তবে ট্যাংকারটির জাতীয়তা নিশ্চিত করা হয়নি। বিশ্লেষকদের মতে, ঘটনাটি সত্য হলে এটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।

বিষয় : গুলি নৌপথ হরমুজ প্রণালি তেলবাহী ট্যাংকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত