দৈনিক সংবাদ দিগন্ত

আইনি বিপাকে তামান্না

আইনি বিপাকে তামান্না
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার আলোচনায় এসেছেন আইনি জটিলতায়। একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চলমান বিতর্কে তার করা ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।জানা গেছে, কয়েক মাস আগে প্রায় ৬.২ কোটি টাকার চুক্তিতে ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তামান্না। তবে পরে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হলে জনঅসন্তোষের মুখে পড়ে প্রতিষ্ঠানটি এবং শেষ পর্যন্ত বিজ্ঞাপন থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়।

আরো পড়ুন , শুরুতে কেঁদে ফেরা কেয়া পায়েল এখন জনপ্রিয়তার শীর্ষে

এরপরই অভিনেত্রী ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি তার ছবি ব্যবহার করেছে।তামান্না দাবি করেন, এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে মাদ্রাজ হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত নথিপত্র যথেষ্ট যুক্তিসঙ্গত নয় এবং ক্ষতিপূরণ দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

বিষয় : আলোচনা সিনেমা আইনি জটিলতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আইনি বিপাকে তামান্না

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার আলোচনায় এসেছেন আইনি জটিলতায়। একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চলমান বিতর্কে তার করা ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।জানা গেছে, কয়েক মাস আগে প্রায় ৬.২ কোটি টাকার চুক্তিতে ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তামান্না। তবে পরে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক শুরু হলে জনঅসন্তোষের মুখে পড়ে প্রতিষ্ঠানটি এবং শেষ পর্যন্ত বিজ্ঞাপন থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়।

আরো পড়ুন , শুরুতে কেঁদে ফেরা কেয়া পায়েল এখন জনপ্রিয়তার শীর্ষে

এরপরই অভিনেত্রী ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগ ছিল, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি তার ছবি ব্যবহার করেছে।তামান্না দাবি করেন, এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে মাদ্রাজ হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উপস্থাপিত নথিপত্র যথেষ্ট যুক্তিসঙ্গত নয় এবং ক্ষতিপূরণ দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত