দৈনিক সংবাদ দিগন্ত

শুরুতে কেঁদে ফেরা কেয়া পায়েল এখন জনপ্রিয়তার শীর্ষে

মাত্র ৬ বছর আগে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার প্রথম নাটক ছিল ‘একটাই আমার তুমি’। সেই নাটকে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা। তবে ক্যারিয়ারের একেবারে শুরুতে অভিজ্ঞতার অভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেন, অভিনয় তার জন্য সহজ পথ নয়। প্রচণ্ড পরিশ্রম ও আত্মনিবেদন ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয়।

আরও পড়ুন, মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমা ফাঁস ‘জননায়গন’, গ্রেপ্তার ৯

সে সময় হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাওয়ার পর তিনি নিজেকেই প্রতিশ্রুতি দেন—আর কখনো অভিনয়ে ফিরবেন না। কিন্তু ভাগ্য বদলে যায় সময়ের ব্যবধানে। সেই একই কেয়া পায়েল মাত্র ৬ বছরের ব্যবধানে এখন ৪০০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক কোটি ভিউ অতিক্রম করেছে। বর্তমানে তিনি নাট্যাঙ্গনে অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত। মিডিয়াপাড়ায় শোনা যায়, উচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন এবং তার কাজের জন্য নির্মাতাদের বাজেটও প্রায় দেড় লাখ টাকায় পৌঁছায়।

আরও পড়ুন, প্রেম করার সময় নেই

তার এই অজানা গল্প উঠে আসবে জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এ। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ এটি একযোগে প্রচারিত হবে। অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন—ভালো কাজ করলে একসময় টাকা নিজেই তার পেছনে ছুটবে, টাকার পেছনে ছুটলে ক্যারিয়ার হারিয়ে যাবে। তাই তিনি কাজের প্রতি মনোযোগী থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয় : অভিনেত্রী নাটক কেয়া পায়েল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শুরুতে কেঁদে ফেরা কেয়া পায়েল এখন জনপ্রিয়তার শীর্ষে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

মাত্র ৬ বছর আগে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার প্রথম নাটক ছিল ‘একটাই আমার তুমি’। সেই নাটকে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা। তবে ক্যারিয়ারের একেবারে শুরুতে অভিজ্ঞতার অভাবে কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেন, অভিনয় তার জন্য সহজ পথ নয়। প্রচণ্ড পরিশ্রম ও আত্মনিবেদন ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয়।

আরও পড়ুন, মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমা ফাঁস ‘জননায়গন’, গ্রেপ্তার ৯

সে সময় হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাওয়ার পর তিনি নিজেকেই প্রতিশ্রুতি দেন—আর কখনো অভিনয়ে ফিরবেন না। কিন্তু ভাগ্য বদলে যায় সময়ের ব্যবধানে। সেই একই কেয়া পায়েল মাত্র ৬ বছরের ব্যবধানে এখন ৪০০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক কোটি ভিউ অতিক্রম করেছে। বর্তমানে তিনি নাট্যাঙ্গনে অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত। মিডিয়াপাড়ায় শোনা যায়, উচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন এবং তার কাজের জন্য নির্মাতাদের বাজেটও প্রায় দেড় লাখ টাকায় পৌঁছায়।

আরও পড়ুন, প্রেম করার সময় নেই

তার এই অজানা গল্প উঠে আসবে জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এ। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ এটি একযোগে প্রচারিত হবে। অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, তিনি শুরু থেকেই বিশ্বাস করতেন—ভালো কাজ করলে একসময় টাকা নিজেই তার পেছনে ছুটবে, টাকার পেছনে ছুটলে ক্যারিয়ার হারিয়ে যাবে। তাই তিনি কাজের প্রতি মনোযোগী থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত