দৈনিক সংবাদ দিগন্ত

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমা ফাঁস ‘জননায়গন’, গ্রেপ্তার ৯

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমা ফাঁস ‘জননায়গন’

তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর বহুল আলোচিত সিনেমা জননায়গন মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। সিনেমাটির এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় চলছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হলেও, সম্প্রতি পুরো সিনেমাটিই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিট আরও তিনজনকে আটক করে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, ক্ষতিপূরণের দাবি তামান্নার

তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি সিনেমার কাজে যুক্ত থাকার সময় একটি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জননায়গন’-এর ফুটেজে প্রবেশাধিকার পান। সেখান থেকেই তিনি কাঁচা ফুটেজ চুরি করে সম্পূর্ণ সংস্করণ তৈরি করেন। পরে সহ-অভিযুক্তদের মাধ্যমে সেই কনটেন্ট দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। WhatsApp, Telegram, Facebook এবং YouTube-সহ বিভিন্ন মাধ্যমে পাইরেটেড কপি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, প্রেম করার সময় নেই

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত ‘জননায়গন’ শুরু থেকেই আলোচনায় ছিল। কারণ, এটি থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই সিনেমার পর তিনি অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করতে পারেন।

বিষয় : গ্রেপ্তার সিনেমা ফাঁস জননায়গন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমা ফাঁস ‘জননায়গন’, গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর বহুল আলোচিত সিনেমা জননায়গন মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। সিনেমাটির এইচডি সংস্করণ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় চলছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হলেও, সম্প্রতি পুরো সিনেমাটিই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এর জেরে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিট আরও তিনজনকে আটক করে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, ক্ষতিপূরণের দাবি তামান্নার

তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি সিনেমার কাজে যুক্ত থাকার সময় একটি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জননায়গন’-এর ফুটেজে প্রবেশাধিকার পান। সেখান থেকেই তিনি কাঁচা ফুটেজ চুরি করে সম্পূর্ণ সংস্করণ তৈরি করেন। পরে সহ-অভিযুক্তদের মাধ্যমে সেই কনটেন্ট দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। WhatsApp, Telegram, Facebook এবং YouTube-সহ বিভিন্ন মাধ্যমে পাইরেটেড কপি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, প্রেম করার সময় নেই

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত ‘জননায়গন’ শুরু থেকেই আলোচনায় ছিল। কারণ, এটি থালাপতি বিজয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই সিনেমার পর তিনি অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করতে পারেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত