দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চিপস কিনতে বের হয়ে নিখোঁজ, ২ দিন পর মিলল শিশুর মরদেহ

নিখোঁজ ২ দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের বাড়ির পাশে একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শিশু নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল নিশাত।

আরো পড়ুন , বিকল্প লাইনে তেল নিতে গিয়ে বিপাকে পুলিশ সদস্য, ক্ষোভ জেলা পুলিশের

এরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।পরে শুক্রবার স্থানীয় এক যুবক মরগ ধরতে গিয়ে বাড়ির পাশে একটি বস্তা দেখতে পান। পরে সেই বস্তার ভেতর থেকেই শিশুটির মরদেহ পাওয়া যায়।খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিহিত কাপড় দেখে তার পরিচয় নিশ্চিত করেন।এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

বিষয় : নিখোঁজ স্কুল শিক্ষার্থী শিশুর মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

চিপস কিনতে বের হয়ে নিখোঁজ, ২ দিন পর মিলল শিশুর মরদেহ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের বাড়ির পাশে একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শিশু নিশাত ওই গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল দুপুরে চিপস কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল নিশাত।

আরো পড়ুন , বিকল্প লাইনে তেল নিতে গিয়ে বিপাকে পুলিশ সদস্য, ক্ষোভ জেলা পুলিশের

এরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।পরে শুক্রবার স্থানীয় এক যুবক মরগ ধরতে গিয়ে বাড়ির পাশে একটি বস্তা দেখতে পান। পরে সেই বস্তার ভেতর থেকেই শিশুটির মরদেহ পাওয়া যায়।খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির পরিহিত কাপড় দেখে তার পরিচয় নিশ্চিত করেন।এ ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত