দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বান্দরবানে মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় এলাকার মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিহত আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়া বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধুর সঙ্গে সায়েম সীতাকুণ্ড থেকে লামার মাতামুহুরী নদীর তীরে ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামে একটি রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করে দুপুরে তারা নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে সায়েম পানির স্রোতে তলিয়ে যান। রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন, ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় : বান্দরবান মরদেহ ফায়ার সার্ভিস নিখোঁজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বান্দরবানে মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় এলাকার মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিহত আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়া বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধুর সঙ্গে সায়েম সীতাকুণ্ড থেকে লামার মাতামুহুরী নদীর তীরে ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামে একটি রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করে দুপুরে তারা নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে সায়েম পানির স্রোতে তলিয়ে যান। রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন, ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত