দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় জ্বালানি সংকট: বন্ধ একাধিক ফিলিং স্টেশন

জ্বালানি ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় কুমিল্লায় চরম সংকট

জ্বালানি ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় কুমিল্লায় চরম সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জেলার ৮১টি ফিলিং স্টেশনের মধ্যে ৪৭টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে চাহিদার মাত্র ৫ শতাংশ জ্বালানি সরবরাহ করা হচ্ছে। যেখানে প্রতিদিন একটি স্টেশনের ৩০ থেকে ৪০ হাজার লিটার জ্বালানির প্রয়োজন, সেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র এক হাজার লিটার।

আরো পড়ুন , শিশুর মরদেহ উদ্ধার ঘিরে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, আহত ১

তারা জানান, এত অল্প জ্বালানি আনতে ট্যাংকার ভাড়া করলেও লোকসান গুনতে হচ্ছে, তাই অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্টেশনেও একই চিত্র দেখা গেছে। একাধিক স্টেশন এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে।এদিকে ফিলিং স্টেশনে জ্বালানি না মিললেও খোলাবাজারে অতিরিক্ত দামে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পাওয়া গেছে।জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চালকরা বলছেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন তারা।ফিলিং স্টেশন মালিক ও শ্রমিকরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বিষয় : সংকট জ্বালানি ফিলিং স্টেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুমিল্লায় জ্বালানি সংকট: বন্ধ একাধিক ফিলিং স্টেশন

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় কুমিল্লায় চরম সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জেলার ৮১টি ফিলিং স্টেশনের মধ্যে ৪৭টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে।ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে চাহিদার মাত্র ৫ শতাংশ জ্বালানি সরবরাহ করা হচ্ছে। যেখানে প্রতিদিন একটি স্টেশনের ৩০ থেকে ৪০ হাজার লিটার জ্বালানির প্রয়োজন, সেখানে বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র এক হাজার লিটার।

আরো পড়ুন , শিশুর মরদেহ উদ্ধার ঘিরে গণপিটুনিতে ২ জনের মৃত্যু, আহত ১

তারা জানান, এত অল্প জ্বালানি আনতে ট্যাংকার ভাড়া করলেও লোকসান গুনতে হচ্ছে, তাই অনেক স্টেশন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্টেশনেও একই চিত্র দেখা গেছে। একাধিক স্টেশন এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি না থাকায় বিক্রি বন্ধ রাখা হয়েছে।এদিকে ফিলিং স্টেশনে জ্বালানি না মিললেও খোলাবাজারে অতিরিক্ত দামে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পাওয়া গেছে।জ্বালানি সংকটের কারণে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চালকরা বলছেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়ছেন তারা।ফিলিং স্টেশন মালিক ও শ্রমিকরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত