দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচনী ফল নিয়ে প্রতারণার অভিযোগ তুললেন জামায়াত আমির

প্রতারণার অভিযোগ তুললেন জামায়াত আমির

নির্বাচনী ফল নিয়ে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে।শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

আরো পড়ুন , রাজনীতিতে মতভেদ থাকলেও শিষ্টাচার জরুরি : সারজিস আলম

তিনি আরও দাবি করেন, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্য থেকেই গত নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে।জামায়াত আমির বলেন, সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা চলছে এবং সংসদে বিরোধী কণ্ঠস্বর রোধ করা হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং সংসদে জনস্বার্থ সংক্রান্ত আলোচনাও নাকচ করা হচ্ছে।এ সময় তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্যকে যথাযথভাবে তুলে ধরতে হবে এবং বক্তব্য কাটছাঁট না করে পুরোটা প্রকাশ করা উচিত।সবশেষে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় জামায়াত সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে।

বিষয় : প্রতারণা নির্বাচনী ফল বৃহত্তর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনী ফল নিয়ে প্রতারণার অভিযোগ তুললেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

নির্বাচনী ফল নিয়ে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়া হয়েছে।শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।

আরো পড়ুন , রাজনীতিতে মতভেদ থাকলেও শিষ্টাচার জরুরি : সারজিস আলম

তিনি আরও দাবি করেন, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্য থেকেই গত নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে।জামায়াত আমির বলেন, সংবিধান ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা চলছে এবং সংসদে বিরোধী কণ্ঠস্বর রোধ করা হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে এবং সংসদে জনস্বার্থ সংক্রান্ত আলোচনাও নাকচ করা হচ্ছে।এ সময় তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্যকে যথাযথভাবে তুলে ধরতে হবে এবং বক্তব্য কাটছাঁট না করে পুরোটা প্রকাশ করা উচিত।সবশেষে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় জামায়াত সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত